সুপারপজিশন নীতি প্রয়োগের ক্ষেত্রে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে
সুপারপজিশন নীতি প্রয়োগের ক্ষেত্রে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে: ধাপ-১: একটি সোর্স ছাড়া বাকি সোর্সগুলোকে নিষ্ক্রিয় বা শূন্য করতে হবে। ভোল্টেজ সোর্সকে নিষ্ক্রিয় করতে হলে সোর্সটিকে সার্কিট থেকে খুলে ফেলে একটি তার দিয়ে টার্মিনাল দুটি যুক্ত করে দিতে হবে, যাকে শর্ট সার্কিট বলা হয়। আর কারেন্ট সোর্সকে নিষ্ক্রিয় করতে হলে সোর্সটিকে সার্কিট থেকে খুলে ফেলতে হবে, যাকে বলে ওপেন সার্কিট। তবে ডিপেনডেন্ট সোর্সকে নিষ্ক্রিয় করা যাবে না। ধাপ-২: যে সোর্সটি থেকে গেল তার জন্য কারেন্ট অথবা ভোল্টেজ বের করতে হবে। ধাপ-৩: প্রত্যেক সোর্স এর জন্য আলাদাভাবে ধাপ ১ ও ২ পুনরাবৃত্তি করতে হবে। ধাপ-৪: সবগুলো সোর্স এর জন্য কারেন্ট অথবা ভোল্টেজ এর বীজগণিতীয় যোগফল করে মোট কারেন্ট অথবা ভোল্টেজ পাওয়া যাবে।